বিজ্ঞান জাদুঘরের পুরস্কার ঘোষণা
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
ফলাফল অনুযায়ী, রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে শৈহাইনু মার্মা(রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ), মো: সাইফুল ইসলাম(বিওএফ হাইস্কুল,গাজীপুর),সাব্বির আহমেদ দিগন্ত( ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ)।
এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে জারিফ ওয়াজির মিয়া(মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল),জানিয়া ইয়ারা আনিয়া( বিএএফ শাহীন কলেজ,তেজগাঁও),জুহায়েরা তাসনুভা (খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ)।
খ-গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে রণিত অধিকারী(ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়),সপ্তর্ষি রহমান(হিড ইন্টারন্যঅশনাল স্কুল ,মিরপুর), রাজদ্বীপ ভ‚ঁইয়া(জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি নোয়াখালী)।
গ-গ্রুপে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে নুরুল আফতাব (এবিসি ইন্টারন্যাশনাল স্কুল,নারায়ণগঞ্জ), অনন্যা চৌধুরী(চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) মোঃ মেজবাউল ইসলাম রাফি ( সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ)।
এ উপলক্ষে আয়োজিত অনলাইন বক্তৃতায় শিশু কিশোরদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,“ করোনার এ সংকটে বিজ্ঞান জাদুঘর শিক্ষার্থীদের প্রাণবন্ত রেখেছে। বাংলাদেশ প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। আগামীতে শিশু কিশোরদেরকে মেধা ও উদ্ভাবনী কর্মকান্ডে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সম্মানজনক অবস্থান নেবে। করোনাকালীন এ সময়ে শিক্ষার্থীদের অনলাইনে পড়াশুনায় মনোযোগী,পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল,মহান আল্লাহর প্রতি আনুগত্য রেখে নৈতিক জীবন যাপন করতে হবে।”
গত ১৭ মার্চ দেশব্যাপী অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।